সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে ফেরীঘাট ইজারা না হওয়ায় রাজস্ব হারাচ্ছে সরকার

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের মালিকানাধীন ফুলতলা ফেরীঘাট ও বড়গাছি পেটাও বিদিরপুর ফেরীঘাট চলতি বাংলা সনের জন্য এখনো ইজারা দেয়া হয়নি। এতে করে সরকার লখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। এ বিষয়ে ঘাট ব্যবসায়ী প্রকৃত একজন পাটনি ফারুক বলেন, এ বছরের জেলা পরিষদ থেকে উপরোক্ত দুইটি ফেরীঘাট ইজারা দেয়া হয়নি। প্রতি বছর ইজারা দেয়া হয়। কিন্তু এবারের এই ঘাট দুইটি ইজারা দেয়া নিয়ে তৈরী হয়েছে জটিলতা।
তিনি আরো ঘাট ইজারা দেয়ার জন্য দায়িত্ব দেয়া হয়েছে চরআষাড়িয়াদহ ইউপি চেয়ারম্যানকে। কিন্তু ইউনিয়ন পরিষদ ২৫ হাজার টাকার উপরে কোন টেন্ডার আহ্বান করতে পারেনা। তাহলে এই কাজ ইউনিয়ন পরিষদ কিভাবে করবেন বলে প্রশ্ন ছুড়ে দেন। তিনি আরো বলেন, গোদাগাড়ীর সুলতানগঞ্জ ফেরীঘাট দুইমাসের জন্য জেলা পরিষদ হতে ইজারা দেয়া হয়েছে। আয়কর ও ভ্যাট বাদে চার লাখ ষাট টাকায় ইজারা প্রদান করা হয়। সুলতানগঞ্জ ফেরীঘাট ইজারা হলে এই দুইঘাট কেন বাকি থাকবে? এ দুটি ঘাট দ্রুত ইজারা দেয়ার জন্য দাবী জানান তিনিসহ অন্যান্য ঘাট ব্যবসায়ীরা।
তিনি আরো বলেন, সরকারীভাবে মানুষ, গবাদী পশু, আসবাবপত্র, বিভিন্ন পন্য, মেশিনারীজসহ অন্যান্যগুলো পারাপারের জন্য একটি মুল্য তালিকা রয়েছে। এই মূল্য তালিকাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে আষাড়িয়াদহ ছাত্র-কর্মজীবী জোট কর্তৃক প্রস্তাবিত একটি মূল্য তালিকা করা হয়েছে। এই মূল্য তালিকায় প্রায় সকল ক্ষেত্রেই পারাপারের মাসুল ধরা হয়েছে সরকারী মাসুল থেকে তিন থেকে চারগুন বেশী। এ নিয়ে জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ঘাট ইজারা ও নতুন মূল্য তালিকা সম্পর্কে চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল ইসলাম ভোলা বলেন, জেলা প্রশাসন তাঁকে ইজারা দেয়ার দায়িত্ব দিয়েছেন। তিনি শুধুমাত্র দায়িত্ব পালন করছেন। আর মূল্য তালিকা বর্তমান যে বাজার মূল্য তার সাথে সামঞ্জস্য রেখে করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।


প্রকাশিত: May 16, 2025 | সময়: 3:24 am | সুমন শেখ