সর্বশেষ সংবাদ :

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমআইএস ইউনিট এর মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে সোমবার রাজশাহী বিভাগের পরিচালক, পরিবার পরিকল্পনা-এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমআইএস ইউনিট এর কার্যক্রম কিভাবে যুগোপযোগী করা যায়, সে ব্যাপারে রাজশাহী বিভাগের আট জেলা থেকে উপপরিচালক, সহকারী পরিচালক (পঃপঃ) এবং সহকারী পরিচালকরা (সিসি) উক্ত সভায় যোগদান করেন। সভায় পরিচালক (এমআইএস) আব্দুর রাজ্জাক এবং লাইন ডাইরেক্টর (এমআইএস) খোন্দকার সফিকুল ইসলাম এবং সহকারি পরিচালক (এমআইএস) শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এমআইএস ইউনিট একটি গুরুত্বর্পূণ ভূমিকা পালন করে। বিশেষ করে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য এবং কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবা প্রদানের সকল তথ্য সংগ্রহ, পর্যালোচনা, প্রদান এবং সংরক্ষন করার গুরুত্বপূর্ণ দায়িত্ব এমআইএস ইউনিট পালন করে থাকে। মাঠ পার্যায় থেকে সঠিক তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করে একটি যৌক্তিক রিপোর্ট প্রস্তুত করতে কি কি বাধার সম্মুখীন হতে হয় এবং কিভাবে এসব বাধা অতিক্রম করা যায়, যে ব্যাপারে এই সভায় উপস্থিত কর্মকর্তাগণ মতামত প্রদান করেন।
জুলাই অভ্যুত্থান এবং তার পরবর্তী পরিস্থিতিতে স্বাস্থ্য সংস্কার কমিটির সুপারিশসমূহ গভীর ভাবে পর্যালোচনা করে পরিকল্পনা কার্যক্রম কিভাবে জনকল্যাণে ভূমিকা রাখতে পারে সে ব্যাপারে মতামত প্রদান করা হয়।বর্তমানে পরিবার পরিকল্পনা অরিদপ্তরে এমআইএস কার্যক্রম অধিকাংশ উপজেলায় থাকলেও কিছু উপজেলায় ই-এমআইএস কার্যক্রম চালু আছে।
বর্তমানে দেশে শতভাগ উপজেলায় ই-এমআইএস-কার্যক্রম চালু করার ব্যবস্থা করা হচ্ছে। বর্তমানে বাংলাদেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তর জনসংখ্যা বিস্ফোরণ রোধে যে কার্যক্রম, তা সারা বিশ্বে রোল মডেল, বলেন রাজশাহীর বিভাগীয় পরিচালক, ড. কস্তুরী আমিন। মা ও শিশু স্বাস্থ্য ও কিশোর-সেবা সঠিকভাবে প্রদানের মাধ্যমে পরিকাল্পত পরিবার গঠন ও মানুষের জীবনমানের উন্নয়নের জন্য অত্র অধিদপ্তরের কার্যক্রম নতুন অঙ্গিকে ঢেলে সাজানোর প্রত্যাশা ব্যক্ত করেন সভায় উপস্থিত কর্মকর্তাগণ।
উক্ত সভা থেকে এমআইএস এর ব্যবস্থা আরও নির্ভূল এবং যৌক্তিক ভাবে তুলে ধরার জন্য বক্তাদের বিভিন্ন পরামর্শ মতামত লিপিবদ্ধ করা হয়।
এসব সুপারিশ ও মতামত বিভিন্ন বিভাগ থেকে সংগ্রহ করে ঢাকাস্থ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে পর্যালোচনা ও মুল্যায়ন এর পর কেন্দ্রীয়ভাবে এমআইএস এর কার্যক্রাম নির্ধারণ করা হবে বলে ডাইরেক্টর (এসআইএস) জনাব আব্দুর রাজ্জাক জানান। অনাড়ম্বার এই আলোচনা সভা দিনব্যাপি চলে।


প্রকাশিত: May 13, 2025 | সময়: 4:14 am | সুমন শেখ