সর্বশেষ সংবাদ :

নয়নাল হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর নগরীর জিরো পয়েন্টে শনিবার সকালে বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের ত্যাগী কর্মী নয়নাল হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচির নেতৃত্ব দেন জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর শাখার সভাপতি মাহাবুবুল আলম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আকতার আলী।
অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত কর্মী নয়নাল হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের দাবীতে ২৬ মে জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর কর্তৃক জেলা প্রশাসক, রাজশাহীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সংগঠনের নির্বাহী কমিটির সহসভাপতি জহুরুল ইসলাম, সেলিম রেজা বাইরন, সৈয়দ রেজায় করিম বুলবুল, আয়নুল হক, আশরাফ আলী, শরিফুল ইসলাম সাগর, যুগ্মসাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জীবন, আমজাদ আলী রসুল, সাংগঠনিক সম্পাদক শামীম উদ্দিন ও দেবব্রত সিনহা দেবু, শাহ্ মখদুম থানা শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী কমিটির সহসভাপতি জয়েদ হোসেন, আব্দুস সাত্তার, আকতারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ামত হোসেন রনি, সহসাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, জার্জিস হোসেন, ফরিদ হোসেন, নুরুল ইসলাম নুরু, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও রুবেল, সহসাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক সত্যব্রত ইসলাম হৃদয়, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান ফিরোজ ও সহ দপ্তর সম্পাদক ফরহাদ মজুমদার, অর্থ সম্পাদক ইসরাত জাহান ও সহ-অর্থ মামুন হোসেন, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, সহ শিক্ষা ও সাহিত্য সম্পাদক আব্দুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক আক্তার হোসেন, শ্রমিক কল্যাণ সম্পাদক ফারুক রশিদ, ত্রান ও পূর্নবাসন সম্পাদক মোক্তার আলী লোলো ও সহ ত্রাণ সম্পাদক লিটন বাবু, সহ-মহিলা সম্পাদক যতি রাণী, নির্বাহী সদস্য আসলাম আলী, সাদ্দাম ইসলাম, মনিরুল ইসলাম, মরু আলী, শফিকুল সুমন, শাহেন শাহ্, ফারুক সুমন, জনি, সুমন শেখ, রমেশ, রিমন ও জিব্রিল সনেট এবং নবগঠিত শাহ্ মখদুম থানা ও মতিহার থানা শ্রমিক লীগসহ সেক্টর/ইউনিটের নেতাকর্মীবৃন্দ।


প্রকাশিত: May 19, 2024 | সময়: 5:44 am | সুমন শেখ