, , ।
স্টাফ রিপোর্টার: ৩৭তম বিসিএস অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৪-২৫ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সহকারী কমিশনার (ভূমি) পবা, রাজশাহী অভিজিত সরকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সহকারী কমিশনার (ভূমি) সিংগাইর, মানিকগঞ্জ হাবিবুর রহমান।
২৩ সদস্যের নতুন এই কমিটির সহ-সভাপতি হয়েছেন মঞ্জুর মোরশেদ ও শাহ মো. জুবায়ের, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ও আতাউর রাব্বি, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল রিফাত ও সালাউদ্দিন আইয়ুবী, কোষাধ্যক্ষ হয়েছেন মারুফ দস্তেগীর, দফতর সম্পাদক হয়েছেন মাহমুদ আশিক কবির, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা ফারজানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক চন্দন কর, শিক্ষা ও আইসিটি বিষয়ক সম্পাদক মো. আলাউদ্দিন, আইন বিষয়ক সম্পাদক ফারজানা ববি মিতু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তাহমিদুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সবুজ হাসান, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেজাউল করিম রনি। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হয়েছেন প্রশান্ত বৈদ্য, আব্দুল মালেক, সমাপ্তি রায়, নাজমুল হাসান আলম, মোনাববর হোসেন।