সর্বশেষ সংবাদ :

আ’লীগ নিষিদ্ধের দাবিতে গোমস্তাপুরে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল

গোমস্তাপুর প্রতিনিধি: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ফ্যাসিবাদবিরোধী সাধারণ ছাত্র জনতা। শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল রহনপুর কলেজ মোড়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আনন্দোলনের যুগ্ম-আহবায়ক রাশেল আলী ও হিজবুল্লাহ্, যুগ্ম-সচিব মহিবুল্লাহ, সংগঠক হাসান আলী, সদস্য রনিসহ অন্যরা।


প্রকাশিত: May 11, 2025 | সময়: 5:32 am | সুমন শেখ