সর্বশেষ সংবাদ :

চানাচুর বিক্রির ড্রামে ৫ কেজি গাঁজা, আটক দুই

লালপুর প্রতিনিধি : 
নাটোরের লালপুরে ৫ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-৫। অভিনব কায়দায় এই গাঁজাগুলি পাচারের জন্য চানাচুর বিক্রির ড্রামে করে নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃতরা হলেন- উত্তর লালপুর এলাকার জিয়া ঘোষের ছেলে মোঃ জুমাত ঘোষ @ জুলমত (৩২), ঈশ্বরপাড়া (পূর্বপাড়া) গ্রামের সোনাউল্লাহ প্রামানিকের ছেলে মোঃ আলমগীর প্রামানিক (৪৫)।

 

 

শনিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের বিরুদ্ধে লালপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টায় উত্তর লালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
র‌্যাব জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে নাটোর ক্যাম্পে এর একটি অভিযানিক দল উত্তর লালপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চানাচুরের ড্রামের মধ্যে ৫ কেজি গাজাসহ জুমাত ঘোষকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী আলমগীরকে আটক করা হয়। তবে এ ঘটনার সাথে আরো জড়িত দুজন পলাতক রয়েছে।

 

নাটোর র‌্যাবের কোম্পানী অধিনায়ক মেজর আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।’

সানশাইন / শামি

 


প্রকাশিত: September 9, 2023 | সময়: 6:31 pm | Daily Sunshine