যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নের লক্ষ্যে যবিপ্রবির সেন্টার ফর ট্রেইনিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট (সিটিএসডি) এর পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড.হোসাইন আল মামুন।
গত ৪ই মে(রবিবার) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ১০৫তম সভার সিদ্ধান্ত-১০৫/০৩ এর সংশোধনী ০২ অনুযায়ী এই দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি সেন্টার ফর ট্রেইনিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট (সিটিএসডি)এর পরিচালকের দায়িত্ব পালন করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
উল্লেখ্য,অধ্যাপক ড. হোসেন আল মামুন বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।এ ছাড়াও তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন অধ্যাপক এবং উক্ত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সানশাইন /তারেক/শামি