বাগমারায় উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরাম গঠিত

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারার সকল ইউনিয়ন চেয়ারম্যানদের নিয়ে উপজেলা চেয়ারম্যানদের ফোরাম গঠন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সেবার মান বৃদ্ধি জবাবদিহীতা নিশ্চিত করার লক্ষে এই ফোরাম গঠিত হয়।
গত মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলার ১৬টি ইউনিয়নের চেয়ারম্যানদের উপস্থিতি ও সকলের সর্ব সন্মতিক্রমে গনিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জুকে ফোরামের সভাপতি ও শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক করে ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি ডিএম সাফিকুল ইসলাম সফি, সাংগঠনিক সম্পাদক বড়বিহানালী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন, ক্যাশিয়ার গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাচারী কোয়ালীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক, ঝিকরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার, বাসুপাড়াপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, মাড়িয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফুল ইসলাম, যোগীপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৌহিদুল ইসলাম প্রমূখ।


প্রকাশিত: মে ৮, ২০২৫ | সময়: ৪:১৪ পূর্বাহ্ণ | সুমন শেখ