সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর উপজেলা সফরের শুরুতেই তিনি রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে দুটি উন্নয়ন প্রকল্পের ভিত্তি ফলক উন্মোচন করেন।
বিকেলে তিনি রাধানগর ইউনিয়নে পল্লী সঞ্চয় ব্যাংকর কার্যক্রম পরিদর্শন ও দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা, ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল আলিম, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক ইফতেখারুল আলম সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিকেলে তিনি চৌডালা ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যার সঙ্গে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: May 7, 2025 | সময়: 3:14 am | সুমন শেখ