সর্বশেষ সংবাদ :

বাগমারায় ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার সরদার (৫৯) হৃদযন্ত্রেক্রিয়া বন্ধ হয়ে শনিবার রাত দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি .. রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুস সাত্তারের জানাযা গত শনিবার দুপুর ২টায় নিজ বাসভবন উপজেলার গনিপুর ইউনিয়নের আক্কেলপুর গ্রামে অনুষ্ঠিত হয়।
এদিকে মরহুমের জানাযায় এলাকার বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিতি ছিল। জানাযার পূর্বে মরহুমের স্মৃতিচারণে জীবনি তুলে ধরে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক আসকান আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারমান ও উপজেলা বিএনপি’র আহবায়ক ডিএম জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান রন্জু প্রমুখ।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সাত্তার ১৯৯৬ সাল থেকে ভবানীগঞ্জ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তার আচার আচরণ, সৎ ও যোগ্যতার ভিত্তিতে গত ২৪ সালে সাবেক প্রদান মন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর কলেজের সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা একত্রিত গত বছর ২২ আগস্ট কলেজ পরিচালনার জন্য অধ্যাপক আব্দুস সাত্তারকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়ীত্ব দেন। চলতি বছরের অক্টোবরে তিনি তার কর্মস্থল থেকে অবসরে যাবেন বলে জানা গেছে। তার মৃত্যুতে কলেজের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে। জানাযার পূর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মরহুমের একমাত্র ছেলে সাইম হোসেন সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
এদিকে মরহুম অধ্যক্ষ আব্দুস সাত্তারের মৃতৃতে গতকাল রবিবার ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ পরিবারের উদ্যোগে কলেজ মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় কলেজের শিক্ষক কর্মচারী উপস্থিত ছিলেন। শেষে মরহুদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


প্রকাশিত: May 5, 2025 | সময়: 2:55 am | সুমন শেখ