শ্রমিক দিবস উপলক্ষে কাটাখালি থানা শ্রমিক দলের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

ফায়সাল আহমেদ:

রাজশাহীর পবা উপজেলার কাটাখালি থানা শ্রমিক দলের উদ্যোগে গতকাল বিকাল ৫ টায় কাটাখালি বাজারে বর্ণাঢ্য র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃজিয়াউর রহমান বাদশা,সহ -সাংগঠনিক সম্পাদক ,জাতীয়তাবাদী শ্রমিকদল,রাজশাহী জেলা।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রোকনুজ্জামান আলম, সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দল, রাজশাহী জেলা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, গোলাম মোস্তফা মামুন সদস্য, রাজশাহী জেলা বিএনপি। বিশেষ অতিথি আলামিন সরকার টিটু-সহ সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্র কমিটি,আলহাজ্ব মোঃ নূরুল ইসলাম,ভারপ্রাপ্ত আহ্বায়ক কাটাখালি পৌরসভা,বিএনপি, মোঃ মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ, যুগ্ন আহ্বায়ক,জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, রাজশাহী জেলা,মোঃ সিরাজুল ইসলাম সাবেক কাউন্সিলর কাটাখালি পৌরসভা, মোঃ মাসুদ রানা, সভাপতি,রাজশাহী চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

আরো উপস্থিত ছিলেন মোঃ কাদেরুল ইসলাম কাদের,আসাদুজ্জামান আসাদ, মোঃ রফিকুল ইসলাম,মোঃ ইকবাল হোসেন, মোঃ মনসুর রহমান, মোঃ জুয়েল হোসেন,মোঃ রতন, হাসান ফয়সাল মনি, মোঃ আফাজ উদ্দিন, মোঃ ইয়াদ আলী, মোঃ আব্দুল জলিল,বজলু সাগর সহ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন,জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা আবুল কালাম আজাদ ও কায়সার হামিদ।


প্রকাশিত: মে ৩, ২০২৫ | সময়: ১:১৭ অপরাহ্ণ | Daily Sunshine