সর্বশেষ সংবাদ :

বিসিডিএস রাজশাহী জেলা শাখার অকার্যকর কমিটি বাতিলসহ বিভিন্ন দাবীতে স্বাক্ষর গ্রহন

স্টাফ রিপোর্টার: গত তিনদিনব্যাপী রাজশাহী মহানগরী ও বিভিন্ন উপজেলায় সাধারণ ওষুধ ব্যবসায়ীদের সমর্থন ও কেন্দ্র্রিয় সভাপতি বরাবর স্মারকলিপিতে সাক্ষর গ্রহন কার্যক্রম অনুষ্ঠিত হয়। সাধারণ ওষুধ ব্যবসায়ীগন স্বতঃস্ফুর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহন করেন।
কেন্দ্রিয় পরিচালনা পরিষদের সভাপতি বরাবর উক্ত স্মাারকলিপিতে, বিসিডিএস রাজশাহী জেলা শাখার চলমান মেয়াদের অকার্যকর কমিটি বাতিল, কেন্দ্রিয় সহ-সভাপতি পদ থেকে আনসারুল হকের অব্যহতি, প্রস্তাবিত কমিটি অনুমোদনসহ কার্যকর ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জনানো হয়।
স্মাারকলিপিতে উল্লেখ করে হয়, বর্তমান এই কমিটি কোন সদস্যই সাধারণ ওষুধ ব্যবসায়ীরে পাশে থাকেন না, ড্রাগস, ভোক্তা ও কসমেটিক আইনে প্রায়ই সাধারন ওষুধ ব্যবসায়ীদেরকে জরিমানা বা হয়রানীমুলক মামলার শিকার হতে হয়। বর্তমান এই কমিটির পক্ষ থেকে জরিমানার ফি কমানো বা মওকুফ এর জন্য ম্যাজিষ্ট্রেট এর নিকট অনুরোধ বা কোন প্রকার কার্যকর ভুমিকা পালন করেন না। কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অনুমোদন ক্রমে, ২০২২ সালে একটি বিশেষ রাজনৈতিক দলের মদ পুষ্ট ও বিতর্কিত ওষুধ ব্যবসায়ীরেকে নিয়ে জেলা শাখার পরিচালনা পরিষদ দাায়িত্ব গ্রহন করে।
বর্তমানে উক্ত পরিষদের সভাপতি শারিরীকভাবে অসুস্থ, চলাফেরাও নেই, সিনিয়র সহসভাপতি, পরিচালকবৃন্দের অনেকেই পলাতক। জেলা শাখার সিনিয়র সহসভাপতি ও কেন্দ্রিয় পরিচালনা পরিষদের অন্যতম সহসভাপতি আনসারুল হক একটি বিতর্কিত দলের রাজপাড়া থানার সাধারণ সম্পাদক, ৫ আগষ্ট ২০২৪ এর পর থেকে তিনি বিসিডিএস রাজশাাহী অফিসে আর আসেননি, তার বিরুদ্ধে আরএমপি এর অন্তর্গত রাজপাড়া থানায় মামলা হয়েছে। সবচেয়ে বড় বিষয় তার মালিকাধীন ক্রিসেন্ট ড্রাগস এর কোন কাউন্টার/দোকান ঘর নেই।
সার্বিক বিষয়াদি বিবেচনা করে, বিসিডিএস রাজশাহী জেলা শাখার অকার্যকর কমিটি বাতিল, কেন্দ্রিয় সহ-সভাপতি পদ থেকে আনসারুল হকের অব্যহতি, সাধারণ ওষুধ ব্যবসায়ী অধিকার সংরক্ষন ফোরাম কর্তৃক প্রস্তবিত নির্বাহী কমিটি অনুমোদনের জন্য জোড় দাবী জানানো হয়।
সাধারণ ওষুধ ব্যবসায়ী অধিকার সংরক্ষন ফোরামের পক্ষে,ড. ফয়সাল কবির চৌধুরীর নেতৃত্বে মুশফেকুর রহমান, লাকী জাহি হোসেন, মোশারফ হোসেন, মুসা কলিমুল্লাহ, মঞ্জুর আলম, শামসুদ্দিন লিটন, মিসকী আলম, শামীম আলী, ইকবাল হোসেন, ,আব্দুল হাকিম, এএসএম রফিক প্রমুখ এই কার্যক্রম পরিচালনা করেন।


প্রকাশিত: May 1, 2025 | সময়: 6:29 am | সুমন শেখ

আরও খবর