সর্বশেষ সংবাদ :

আক্কেলপুরে ৯৪ বিধবা ও স্বামী পরিত্যক্তা নারী পেলেন গরু

আক্কেলপুর প্রতিনিধি: ‎জয়পুরহাটের আক্কেলপুরে সুবিধাবঞ্চিত ৯৪ জন বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীকে আয়বর্ধক কর্মসূচির আওতায় একটি করে গরু দেওয়া হয়েছে। শনিবার বিকেল চারটায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আল-মামুন মিয়া উপকারভোগীদের হাতে গরুগুলো তুলে দেন।
সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে এবং বেসরকারি সংস্থা সোস্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)-এর বাস্তবায়নে ‘বৈশ্বিক মহামারির প্রেক্ষাপটে জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের আয় বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হয়।
‎গরু বিতরণের আগে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমান। সভায় সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাজেদুল ইসলাম, এসডিএসের নির্বাহী পরিচালক আয়েশা আখতার সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দীন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা এবং সাবেক কমিশনার ও বিএনপি নেতা রফিকুল ইসলাম চাপল উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আল-মামুন মিয়া বলেন, সুবিধাবঞ্চিত নারীরা আজ গরু পেয়েছেন। সরকার সব সময় দরিদ্র ও অসহায় মানুষের পাশে রয়েছে। এই প্রকল্প সেই প্রতিশ্রুতিরই একটি অংশ।


প্রকাশিত: September 20, 2026 | সময়: 3:42 am | সুমন শেখ