সর্বশেষ সংবাদ :

তানোরে সমাজ সেবার দিনব্যাপী প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার তানোর: উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে তানোর উপজেলা পরিষদের নতুন হল রুমে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ফিল্ড সুপারভাইজার, ইউনিয়ন সমাজকর্মী, কারিগরী প্রশিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
তানোর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান। বক্তব্য রাখেন, তানোর থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন, জেলা সমাজসেবা অফিসের (কার্যক্রম) সহকারী পরিচালক বায়েজীদ হোসেন ওয়ারেছি, সহকারী পরিচালক (প্রশাসন) রবিউল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন তানোর সমাজ সেবা অফিসের ফিল্ড সুপারভাইজার প্রতাপ চন্দ্র সরকার, ইউনিয়ন সমাজকর্মী মাহাবুবুর রহমান, কারিগরী প্রশিক্ষক হোসনে আরা বানু প্রমুখ।


প্রকাশিত: May 1, 2025 | সময়: 6:29 am | সুমন শেখ