গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে আযোজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণচন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ইসমাইল হোসেন লিংকন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম মোহাম্মদ মাসুম, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ১৬, বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার সুবেদার আবদুল ওয়াদুদ, রহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহতাবউদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, রহনপুর রিপোর্টার্স ক্লাব সভাপতি নাহিদ ইসলাম, গোমস্তাপুর স্বাধীন প্রেসক্লাব সভাপতি আলাউদ্দিন পারভেজ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা। সভায় আইন শৃঙ্খলা সহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।


প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৫ | সময়: ৩:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর