সর্বশেষ সংবাদ :

বদলগাছীতে স্বামীর নির্যাতনে স্ত্রীর আত্মহত্যা

বদলগাছী প্রতিনিধি:
নওগাঁর বদলগাছীতে স্বামীর নির্যাতনে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কেশাইল হঠাৎ পাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূকে হত্যা করা হয়েছে বলে এলাকায় অভিযোগ উঠেছে।

 

 

 

 

থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, হঠাৎ পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানা কয়েক বছর পূর্বে লালুহার গ্রামের আবু বক্করের মেয়ে জেসমিন আক্তার সুমি (২৬) কে বিয়ে করে। তাদের ঘরে ২ বছরের এক কন্যা সন্তান রয়েছে। এর মাঝে সোহেল রানা পরকিয়ায় জরিয়ে পরে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে অশান্তি সৃষ্টি হয়। পারিবারিক অশান্তির কারণে সোহেল এর স্ত্রী চাকুরী করার ইচ্ছে পোষণ করলে সোমবার দিবাগত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায় সোহেল তার স্ত্রীকে মারপিট করে এবং গলা চেপে ধরে। রাগ অভিমানে সোহেলের স্ত্রী সুমি পাশের ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে।

 

 

 

 

 

অভিযুক্ত সোহেল বদলগাছী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে কার্যসহকারী পদে কর্মরত। ঘটনার পর থেকে সে পলাতক থাকায় তার মতামত পাওয়া যায়নি। খবর পেয়ে মঙ্গলবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং থানায় আত্মহত্যায় প্ররোচনার একটি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সোহেল পলাতক রয়েছে।

সানশাইন/সোহরাব


প্রকাশিত: September 19, 2023 | সময়: 7:16 pm | Daily Sunshine

আরও খবর