, , ।
মোহনপুর সংবাদদাতা: শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ কর্তৃক আয়োজিত যুব সমাবেশ হয়েছে মোহনপুর উপজেলা পরিষদ প্রাঙ্গনে বেলা সাড়ে চারটায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাস্টার আব্দুল আজিজ। প্রধান অতিথি ছিলেন রাজশাহীর নায়েবে আমির মাওলানা আব্দুল খালেক। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কর্ম পরিষদ সদস্য রাজশাহী জেলা মাওলানা ইসমাইল আলম আল-হাছানী, মোহনপুর উপজেলার আমির অধ্যাপক মাওলানা আব্দুল আউয়াল মোহনপুর উপজেলা নায়েবে আমির মাওলানা আবুল কালাম আজাদ, মোহনপুর উপজেলার নায়েবে আমির মাওলানা হাসান আলী, মোহনপুর জামায়াতে ইসলামীর সেক্রেটারি আব্দুল গোফুর মৃধা, উপজেলা সহকারী সেক্রেটারি শাহজামাল, মোহনপুর যুব বিভাগের সহ-সভাপতি হাসান আলী বিপুল, মোহনপুর যুব বিভাগের সেক্রেটারি সেলিম রেজা, মোহনপুর উপজেলার যুব বিভাগের সহকারী সেক্রেটারি শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেশরহাট পৌরসভার যুব বিভাগের সেক্রেটারি ও কেশরহাট পৌরসভার জামায়াতে ইসলামের সেক্রেটারি মাওলানা মোখলেসুর রহমান।