সর্বশেষ সংবাদ :

আদমদীঘিতে বিদুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে হেলাল হোসেন (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত হেলাল হোসেন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের স্কুলপাড়া এলাকার মৃত মোহন আলীর ছেলে। রবিবার সন্ধ্যায় এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
জানা যায়, কয়েকদিন ধরে ছাতিয়ানগ্রাম জামতলি এলাকায় একটি পুকুর থেকে কৃষকদের জমিতে সেচ পাম্পের মাধ্যমে পানি দিচ্ছিলেন হেলাল হোসেন। রবিবার দুপুরে বৈদ্যুতিক তারের কোন ত্রুটির কারনে পানি সেচের কাজ বন্ধ থাকে। এসময় ওই বৈদ্যুতিক তার মেরামত করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ লেগে ঘটনা স্থলে তিনি মারা যান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় তাদের নিকট লাশটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।


প্রকাশিত: November 28, 2022 | সময়: 5:19 am | সুমন শেখ

আরও খবর