বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে আগামী ১ মে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাট জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেন, সরকার মে দিবসকে ‘কালার ফুল’ করে পালনের নির্দেশ দিয়েছেন। সুতরাং দেশের অন্যান্য স্থানের ন্যায় জয়পুরহাটে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু ভাবে মহান মে দিবস পালন করতে হবে।
সে লক্ষে সভায় স্থানীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ওইদিন সকাল ৯টায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শ্রমিকদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়।
এ সভায় জয়পুরহাট জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল, জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, রিক্সা শ্রমিক ইউনিয়ন, গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়ন সহ জেলার সকল শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।