সর্বশেষ সংবাদ :

দ্বন্দ্ব ভুলে একাত্মতা প্রকাশ, রাজশাহী -১ আসনের রাজনীতিতে নতুন ছকে বিএনপি

শাহালাল ইসলাম রাজশাহীঃ

রাজশাহী -১ গোদাগাড়ী তানোর আসনে বিএনপির নির্বাচনী পথসভা করেছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীন। এসময় গোদাগাড়ী বিএনপির সকল নেতাকর্মীরা শরীফ উদ্দীনের সাথে একাত্মতা প্রকাশ করেন।

বুধবার (২৭ জানুয়ারি) বাদ মাগরিব গোদাগাড়ী উপজেলার বিএনপি পার্টি অফিসে পথসভা করেন তারা। এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভীড় লক্ষ করা যায়। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীনের পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন তারা।

পথসভায় প্রথমে কুরআন তেলাওয়াত ও খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী তানোর – ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরীফ উদ্দীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মোঃ সুলতানুল ইসলাম তারেক, ব্যারিষ্টার মাহফুজুর রহমান মিলন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, গোদাগাড়ী উপজেলা কৃষক দলের আহবায়ক হযরত চেয়ারম্যান, সদস্য সচিব আশরাফ মল্লিক, গোদাগাড়ী পৌর যুবদলের আহবায়ক ও রাজশাহী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি নেতা মাহবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সানশাইন /শামি


প্রকাশিত: January 27, 2026 | সময়: 11:00 pm | Daily Sunshine