, , ।
স্টাফ রিপোর্টার: নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে র্যাফেলড্র-২০২৫ এর জমকালো আয়োজন। অনুষ্ঠানটি নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সম্পন্ন হয়। প্রথমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি জনাব মিজানুর রহমান মিনু।
বিশেষ অতিথি ছিলেন সাবেক রাসিক মেয়র এবং বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।
আরও উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জনাব মাসুদুর রহমান রিংকু। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির আহ্বায়ক নূর কুতবী আলম মুনু। আয়োজনটি ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দেয় এবং একটি মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠান শেষে ৭০টি লটারিতে ১৩৫টি পুরস্কার বিতরণ করা হয়।