রাজশাহী কলেজে বিএনসিসি মহাপরিচালকের পরিদর্শন

স্টাফ রিপোর্টার: রাজশাহী কলেজ পরিদর্শন করেছেন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) অধিদপ্তরের মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি কলেজ প্রাঙ্গণে পৌঁছান। এ সময় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যুহুর আলী তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর কলেজ ক্যাম্পাসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরিদর্শনের সময় অধ্যক্ষ প্রফেসর মু. যুহুর আলী ও উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ মহাপরিচালকের সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। তিনি বিএনসিসি অফিস পরিদর্শন করেন এবং সেখানে উপস্থিত ক্যাডেটদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে শিক্ষক পরিষদ রুমে আয়োজিত এক আলোচনা সভায় অংশগ্রহণ করেন ব্রিগেডিয়ার জেনারেল আবু সাঈদ আল মসউদ । সভায় তিনি আত্মউন্নয়ন, দেশপ্রেম এবং ভবিষ্যৎ গঠনে ক্যাডেটদের উদ্বুদ্ধ করেন। পাশাপাশি তিনি ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং দেশসেবার মানসিকতা নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে রাজশাহী কলেজ পরিবারের পক্ষ থেকে অধ্যক্ষ তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এসময় উপস্থিত ছিলেন মেজর আবু রিফাত মোঃ মোতালেব, পিএসসি, জি+ ,ভারপ্রাপ্ত রেজিস্ট্রেট কমান্ডার, মহাস্থান রেজিমেন্ট । কোম্পানি কমান্ডার ২/লেঃ মোহাঃ আবু সুফিয়ান সিদ্দিক। দায়িত্বরত প্লাটুন কমান্ডার ড. মোঃ আমিনুল ইসলাম, নাসরিন আখতার বানু এবং মোঃ নাজমুল হক সহ সাময়িক বাহিনীগণ ও ক্যাডেটগণ উপস্থিত ছিলেন।


প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫ | সময়: ২:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ