, , ।
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৫ দোকানীকে অর্থ দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার কাকরাইদ, মোটের বাজার, গারো বাজার ও মধুপুর পৌরসভার সেগুন বাগান এলাকায় মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা প্রশাসন। অভিযান পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
এ সময় ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুসারে ৫ টি মামলায় ৫ জন দোকানিকে ৩২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। প্রসিকিউশন প্রদান করেন টাঙ্গাইল জেলা ঔষুধ তত্ত্বাবধায়ক ভ্যাট আবু জাফর। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন মধুপুর সেনাক্যাম্পের একটি দল।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, নিয়মিত ভাবে এ উপজেলা ও পৌর এলাকায় অভিযান অব্যহত থাকবে।