সর্বশেষ সংবাদ :

রাজশাহীসহ আশেপাশের জেলা-উপজেলায় বর্ষবরণ

স্টাফ রিপোর্টার: নতুন বছর মানেই নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। আর সেই সম্ভাবনাকে সাদর আমন্ত্রণ জানাতে রাজশাহীর প্রতিটি প্রান্ত পহেলা বৈশাখে রঙে-রসে উচ্ছ্বসিত ছিল। লাল-সাদা শাড়ি-পাঞ্জাবিতে সেজেছে রাজশাহীর পথঘাট, অলিগলি, মাঠ আর মেলা প্রাঙ্গণ। পহেলা বৈশাখের প্রথম প্রহরে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই শহরজুড়ে ছড়িয়ে পড়েছে মঙ্গল শোভাযাত্রার ঢাকের বাদ্য আর বাঙালির প্রাণের উচ্ছ্বাস। বৈশাখের কাঙ্ক্ষিত এই দিনে রাজশাহী যেন পরিণত হয়েছে এক বৈচিত্রভরা উৎসবমঞ্চে যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই মেতেছে ঐতিহ্য আর আনন্দের মিলনমেলায়।
বাগমারা: রাজশাহীর বাগমারায় দুই দিন ব্যাপি বাড়তি আমেজে উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক দলের উদ্যোগে নতুন বছর বছর বেশ ঘটা করে পালিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। আনন্দ শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শহীদ মিনারের পাদদেশে আলোচনা সভা ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) নাহি হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়াম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া, সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুস সোবহান, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবিব, মৎস্য কর্মকর্তা আকতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সালেক উদ্দিনসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসার। মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপি ও ভবানীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে নববর্ষকে স্বাগত জানিয়ে বিভিন্ন এলাকা হতে র‌্যালি বের হয়ে উপজেলা সদর ভবানীগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে মিলিত হয়। আয়োজিত অনুষ্ঠানে খেলাধুলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করে উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া। উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক উপাধ্যাক্ষ আব্দুস সোবহান, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বিএনপি নেতা সামসুজ্জোহা বাদশা, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, মাহমুদুর হমান মিলন, শাফিকুর রহমান, এ্যাড সামসাদ মিতালী।
চারঘাট: বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী। সকালে একাডেমীর বৈশাখী প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ শুরু হয়ে একাডেমীর চারপাশ প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই আয়োজনে নেতৃত্ব দেন একাডেমীর প্রিন্সিপাল ব্যারিস্টার জিল্লুর রহমান। গ্রামবাংলার ঐতিহ্য ধারণ করে ঘোড়ায় চড়ে শোভাযাত্রার নেতৃত্ব দেন তিনি। উৎসবমুখর এ আয়োজনে একাডেমীর পুলিশ কর্মকর্তা, সদস্য, প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী সহ সকল পর্যায়ের কর্মীরা অংশগ্রহণ করেন। ঐতিহ্যবাহী বাদকদলের উপস্থিতি ও গান-বাজনায় শোভাযাত্রা হয়ে উঠে প্রাণবন্ত। শোভাযাত্রা শেষে সকালেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রশিক্ষণার্থীরা পরিবেশন করেন বাংলার ঐতিহ্যবাহী গান, বাঁশি ও নৃত্য। অনুষ্ঠানটি একাডেমীর সদস্যদের কর্মস্পৃহা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন প্রিন্সিপাল ব্যারিস্টার জিল্লুর রহমান। এর আগে তিনি বাংলা নববর্ষ উপলক্ষে একাডেমীর কর্মকর্তা, পুলিশ সদস্য, সিভিল স্টাফ ও প্রশিক্ষণার্থীদের শুভেচ্ছা জানান এবং পান্তাভাত পরিবেশনার মাধ্যমে বর্ষবরণ উৎসবের শুভ উদ্বোধন করেন।
মোহনপুর: রাজশাহীর মোহনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠানে সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কুল কলেজের শিক্ষার্থী সহ সকলের উপস্থিতি লক্ষ্যণীয় ছিল। নববর্ষ উপলক্ষে পরিষদ প্রাঙ্গনে রংবেরঙের পসরা নিয়ে মেলা বসেছিল। সকাল সাড়ে আটটার দিকে নববর্ষের শোভা যাত্রা হয়। নয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরবর্তীতে আলোচনা সভা হয়। সার্বিকভাবে নববর্ষের সকল আয়োজন উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা পরিচালনা করেন। নববর্ষের আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মান্নান।
পবা: সকাল সাড়ে ৭টায় জাতীয় সঙ্গীত ও বৈশাখের গান ‘এসো হে বৈশাখ’ গাওয়ার মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের আনুষ্ঠানিকতা। পরে সকাল ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ষবরণের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পহেলা বৈশাখ উপলক্ষে উপজেলা চত্ত্বরে বসেছে দুই দিনব্যাপী গ্রামীণ মেলা।
দিনব্যাপী এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহারের সঞ্চালনায় এসব অনুষ্ঠানে অতিথি থেকে উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) জাহিদ হাসান, রাজশাহী সরকারি মহিলা কলেজের প্রভাষক সরকার রাহনুমা আফরোজ, হড়গ্ৰাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক ও সাধারণ সম্পাদক এ্যাড. রাকিবুল ইসলাম পিটার, কৃষি কর্মকর্তা ফারজানা তাসনিম, যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জহুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন, প্রধান শিক্ষক সামসদ্দীন প্রামানিক, শিক্ষক গোলাম মুর্তজা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মৌগাছী উচ্চ বিদ্যালয়: রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। সোমবার বিদ্যালয়ের মাঠ চত্তরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে এ বর্ষবরণ অনুষ্ঠিত হয়। কর্মসূচীর মধ্যেছিল জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ এসো এসো পরিবেশন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা, বৃক্ষরোপন ও গ্রামীণ খাবার (বিরনী) বিতরণ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি শিক্ষক নজরুল ইসলাম, ফজলুর রহমান, সিরাজুল ইসলাম, ইব্রাহিম খন্দকার ও শিক্ষক ওবাইদুর রহমান, মাওলানা শিক্ষক মামুনুর রশিদ, জিল্লুর রহমান, উম্মে আয়েশা, চামেলী রানী, আলমগীর হোসেন, শিক্ষক আসমা বেগম, শারমিন সুলতানা, জান্নাতুন মাওয়া, ইসমত আরা খান। আরো উপস্থিত ছিলেন শিক্ষার্থী অভিভাবক, শিক্ষার্থীসহ মেহেদী হাসান, রাকিবুল ইসলাম, মনোয়ারা বেগম, সুরভী বেগম প্রমুখ। শেষে বিদ্যালয়ের আঙ্গিনায় ত্বীন ফলের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করা হয়।
নওগাঁ: নওগাঁয় জেলা প্রশাসনের আয়োজনে সকাল ৮টায় শহরের এটিম মাঠ থেকে ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে শুচি হোক ধরা’ এই স্লোগানে বের করা হয় একটি আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রাটি শুরু হওয়ার আগে সকাল থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে চিরচেনা গ্রাম বাংলার নানা ঐতিহ্য তুলে ধওে নতুন বছরকে স্বাগত জানাতে রঙিন পোশাকে শহরের এটিম মাঠ এসে জড়ো হন সাধারণ মানুষ। পরে তাদের উপস্থিতি শুরু হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, ঘোড়া, পালকি, মাটির তৈরি বাসনসহ বিভিন্ন বর্ণের বেলুন ফেষ্টুন, মাথাল শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে। এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ অংশ নেন।
গোমস্তাপুর: গোমস্তাপুরে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এসময় ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা, সহকারী কমিশনার (ভুমি) কৃষ্ণ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, পিআইও আব্দুল আলিমসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্কাউটস সদস্যরা। এছাড়া, গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর বিএনপির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোয়াজ্জেম হোসেন, সদস্য সচিব অ্যাড. নুরুল ইসলাম সেন্টু, রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তোকি, বিএনপি নেতা মনিরুজ্জামান সোহরাবসহ অন্যরা।
রাণীনগর: নওগাঁর রাণীনগরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও বৈশাখী মেলা। উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৯টায় রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় থেকে শুরু হয় শোভাযাত্রাটি, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং নানা শ্রেণিপেশার মানুষ। রঙিন পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের মুখে ছিল হাসি, হাতে ছিল বাংলা নববর্ষের শুভেচ্ছা সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার। শোভাযাত্রাটি যেন এক বৈচিত্র্যময় সংস্কৃতির বহিঃপ্রকাশ। বাদ্যযন্ত্রের তালে তালে হাঁটা এই বহরটি পুরো শহর জুড়ে নববর্ষের আমেজ ছড়িয়ে দেয়। উপস্থিত সবাই যেন মেতে ওঠেন এক আনন্দঘন উৎসবে। পরে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা। উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান বলেন, এই ধরনের উৎসব আয়োজনের মধ্য দিয়ে আমরা নতুন প্রজন্মকে আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারি। বর্ষবরণ কেবল একটি উৎসব নয়, এটি আমাদের সাংস্কৃতিক আত্মপরিচয়ের উৎস।
নাটোর: নাটোরে আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলার উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণের মধ্যে দিয়ে পহেলা বৈশাখ পালন করা হয়েছে। সকাল সাড়ে সাতটার দিকে নাটোর শহরের নাটোর মহারাজা জে,এন স্কুল এন্ড কলেজের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর রাজবাড়ী উন্মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে সেখানে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। এসময় ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন, পুলিশ সুপার আমজাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবুল হায়াত, অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদা শারমিন নেলীসহ সরকারী কর্মকর্তা।
মহাদেবপুর: মহাদেবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। সকাল সাড়ে নয়টায় এক আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনের সূচনা করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে মাছের মোড় বকের মোড় পোস্ট অফিসের মোড় হয়ে থানা মোড় দিয়ে ডাকবাংলা মাঠে স্থাপিত মঞ্চের সামনে মিলিত হয়। এর আগে জাতীয় সংগীত এবং এসো হে বৈশাখ সংগীত সম্মিলিতভাবে পরিবেশিত হয়েছে। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পেশাজীবী সাধারণ মানুষ, আদিবাসী নারী পুরুষ সম্মিলিতভাবে জাতি ধর্ম নির্বিশেষে বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি ঘোড়ার গাড়ি, লাঠি খেলা, মাছ ধরার বিভিন্ন যন্ত্র জাল, পলই, খলিশান, চালুন, কুলা পালকি সহ বিভিন্ন বয়সের নারী পুরুষ নানান সাজে বিভিন্ন ভঙ্গিতে অংশগ্রহণ করেন। আনন্দ শোভাযাত্রা সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে উপজেলা নির্বাহী অফিসার এবং বর্ষবরণ উদযাপন কমিটির সভাপতি আরিফুজ্জামান উপস্থিত থেকে নেতৃত্ব দেন।
জয়পুরহাট: জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সকাল সাড়ে ৮টায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসন, বিএনপি ও এর অঙ্গ সংগঠন, জয়পুরহাট প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহন করে। পরে কালেক্টরেট মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান চন্দন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান, আব্দুল ওহাব প্রমুখ।
বদলগাছী: জমকালো আয়োজনে নওগাঁর বদলগাছীতে উদযাপিত হয়েছে বাংলার নববর্ষ পহেলা বৈশাখ। দিনের শুরুতেই সকাল আটটায় বদলগাছী সাধারণ গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে উপজেলা প্রশাসনের নেতৃত্বে বর্ষবরণ শোভাযাত্রা শুরু হয়। এতে অংশগ্রহণ করে বদলগাছী থানা পুলিশ, বদলগাছী সাধারণ গ্রন্থাগার ও বৈশাখী সংস্কৃতিক গোষ্ঠী, বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুল, বদলগাছী মহিলা ডিগ্রি কলেজ, বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়, বদলগাছী মাইলস্টোন হাই স্কুলসহ বিভিন্ন আদিবাসী ও সাংস্কৃতিক সংগঠন। শোভাযাত্রাটি চৌরাস্তার মোড় হয়ে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। অন্যদিকে সকাল সাড়ে নয়’টায় উপজেলা বিএনপির উদ্যোগে চৌরাস্তার মোড়ের দলীয় কার্যলয় থেকে একটি বিশাল বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বদলগাছী মিনি স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে পান্তা ভাত খাওয়া, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
বাঘা: বাঘায় আনন্দঘন পরিবেশে বরণ করে নেওয়া হয় বাংলা নতুন বছরকে। অতীতের ভুলত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও উপজেলা প্রশাসনের পক্ষ্ থেকে যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। বাংলা নববর্ষের তাৎপর্য, শোভাযাত্রার ইতিহাস ও বিশ্ব সংস্কৃতির ঐতিহ্য হিসেবে অন্তর্ভুক্তির বিষয়টি তুলে ধরে এদিন বাঘা উপজেলা প্রশাসন ও শাহদৌলা সরকারি কলেজের উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। ধর্ম, বর্ণ সব পরিচয়ের ঊর্ধ্বে উঠে বাঙালি জাতি নববর্ষকে সাদরে আমন্ত্রণ জানায় এবংএ অনুষ্ঠানটি বাঙালির সার্বজনিন শিকড়ের মিলনমেলায় পরিনত হয়। সকাল ৯ টায় মঙ্গল শোভাযাত্রা ও দিন ব্যাপি মেলার উদ্বোধন পরবর্তী বাংলা নববর্ষের অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত এর মাধ্যমে। পরবর্তীতে অনুশ্ঠিত হয় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা। লাঠি খেলায় ঢোল বাদক হিসেবে অনন্য ভুমিকায় অংশ নেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি।
নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি জমকালো র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়। র‌্যালিতে স্থানীয় প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, ছাত্রছাত্রী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম। অনুষ্ঠানে ছিলেন, নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর মন্ডল, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন দপ্তর সম্পাদক শাকিল প্রমুখ ।
বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে একই স্থানে মিলিত হয়। সেখানে জাতীয় সঙ্গীত শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক ও আবৃত্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। এছাড়াও বাউয়েটের আবাসিক হলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ব্রিগেডের জেনারেল মিজানুজ্জামান। উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার গালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পহেলা বৈশাখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, বকুল স্মৃতি থিয়েটারের আয়োজনে বিহারকোল বাজারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থিয়েটারের সভাপতি মাহাবুব রহমান ও উপজেলা আদবাসী সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আদিবাসী সংগঠনের সভাপতি ইমানুয়েল সরেন। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১৫টি সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
গোদাগাড়ী: গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে দিবসটি পালন করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়সাল আহাম্মেদের নেতৃত্বে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলা ১৪৩২ নতুন বছর বরণ ও আনন্দ শুভযাত্রা বের করা হয়। সকাল ন’টায় নির্বাহী কর্মকর্তা ফায়সাল আহমেদের নেতৃত্বে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ পালনে ইতিবৃত্ত তুলে ধরেন।
আদমদীঘি: বগুড়ার আদমদীঘিতে উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। সকাল সাড়ে ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন ‘এসো হে বৈশাখ’ এর মাধ্যমে বাংলা নববর্ষের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বের হয়ে বাসস্ট্যান্ড হয়ে পরিষদ চত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আতোয়ার হোসেন, ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, নানা শ্রেণি-পেশার মানুষ। শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আত্রাই: আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাঢ়ে ৮ টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একটি জমকালো র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে সমাপ্ত হয়। র‌্যালিতে স্থানীয় প্রশাসন, মুক্তিযোদ্ধা, ছাত্রছাত্রী, শিক্ষক ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। অনুষ্ঠানে ছিলেন আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেম, যুব উন্নয়ন অফিসার নাসির উদ্দিন, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন, কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউদ্দিন আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম, প্রতিবন্ধী বিষয়ক অফিসার পি.এম কামরুজ্জামান, রাণীনগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অফিজ উদ্দিন মীর, আত্রাই থানা বিএনপির সভাপতি রেজাউল ইসলাম রেজু, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর সেত্রুেটারী তোজাম্মেল হক, খবিরুল ইসলাম, নাজিমুদ্দিন, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি ফরিদুল আলম পিন্টু।


প্রকাশিত: April 16, 2025 | সময়: 6:56 am | সুমন শেখ