সর্বশেষ সংবাদ :

পোরশায় এলাকাবাসীর সহায়তায় সামাজিক প্রতিষ্ঠান নিতপুর সংগ্রাম পরিষদ এর নিজস্ব কার্যালয়ের শুভ উদ্বোধন

পোরশা নওগাঁ থেকে মোঃ কামরুজ্জামান সরকার বাবু:-

শনিবার দুপুর ২টায় স্থানীয় নিতপুর সংগ্রাম পরিষদের নিজ কার্যালয়ের মিলাদ মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষনা করা হয়েছে। মিলাদ পরিচালনা করেন নিতপুর কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম কারী মাওলানা মো হাম্মদ আবদুল বাসেদ আলী। উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ জামে মসজিদ এর ইমাম মোঃ সুলতান মাহমুদ, শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম আনসারী, সংগ্রাম পরিষদের নির্বাহী পরিচালক মোঃ খালিদ ইকবাল মিলন, ঔষধ ব্যাবসায়ী মুরাদ হোসেন, হার্ড ওয়ার ব্যাবসায়ী মোঃ আজাহার আলী,সংগ্রাম পরিষদের সদস্য মোঃ রিপন আনসারী, সদস্য মোঃ খোরশেদ আলম বাবু, প্রচার সম্পাদক মোঃ গাজ্জালী সরকার (উদয়) সহ সিরাজ, রনি, বারীক লাদেন আরও সদস্য বৃন্দ।

 

উল্লেখ্য সংগ্রাম পরিষদের সন্মানিত নির্বাহী পরিচালক মোঃ খালিদ ইকবাল মিলন তার বক্তব্য বলেন আমরা মানুষের পাশে দাড়ানো চেষ্টা করবো। কারণ মানুষ সৃষ্টির সেরা জীব। আল্লাহপাক মানুষ কে নিজ পরিকল্পনার মাধ্যমে সৃষ্টি করেছেন আমাদের শ্লোগান হোক মানুষ মানুষের জন্য কাজ করা এই হোক আজকের নিতপুর সংগ্রাম পরিষদের অঙ্গিকার।

সানশাইন /শামি


প্রকাশিত: May 3, 2025 | সময়: 10:03 pm | Daily Sunshine

আরও খবর