, , ।
জয়পুরহাট প্রতিনিধি: বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের শাখা সংগঠন শান্তিনগর থিয়েটারের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রোববার সকাল ১০ টায় শহরের ষ্টেশন রোডস্থ থিয়েটার কার্যালয় হতে র্যালী বের হয়ে তা শহর প্রদক্ষিণ করে। র্যালী শেষে শান্তিনগর থিয়েটার কার্যালয়ে পান্তা-ভর্তা ভাত খাওয়া হয়। খাবার শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শান্তিনগর থিয়েটারের সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, সাধারণ সম্পাদক আনম মাহফুজ আক্তার এলেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ফিলিপস্, মোতাহার, রোকনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।