নওগাঁয় ৭০২তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁয় ৭০২ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদন উপজেলা পরিষদ হল রুমে বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের সহযোগিতায় ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে কোর্সটির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল আউয়াল।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, কোর্স লিডার হিসেবে ছিলেন গোলাম রসুল সাকলায়েন, এএলটি, প্রশিক্ষক হিসেবে ছিলেন মাহিদুর রহমান এএলটি, শরিফুল ইসলাম, এলটি ও জিল্লুর রহমান, এএলটি। কোর্সে প্রশিক্ষণার্থী হিসেবে ছিলেন নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার বিদ্যালয়ের ৫৫ জন শিক্ষক।
অনুষ্ঠানে জেলা প্রশাসক জেলার স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে প্রতিটি স্কুলে ইউনিটের স্কাউটিং কার্যক্রমগুলো বেগবান করার লক্ষ্যে নিয়মিত প্যাক ও ট্রুপ মিটিং করার বিষয়ে নির্দেশনা দেন এবং সেই সাথে ইউনিট লিডারদের আরও দক্ষতা বৃদ্ধিসহ মনোযোগী হওয়ার আহবান জানান।
স্কাউট আন্দোলনের জনক ও স্কাউটিং এর ইতিহাস ও পটভূমি স্কাউট আন্দোলনের মৌলিক বিষয় সমূহ, স্কাউট প্রতিজ্ঞা, আইন, মটো, স্কাউটিংয়ের বিভিন্ন শাখার প্রোগ্রাম সম্পর্কে ধারনা, প্যাকমিটিং, ট্রুপ মিটিং ও ক্রু মিটিং এবং স্কাউট আন্দোলনের সাংগঠনিক কাঠামো সহ বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়।


প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫ | সময়: ৪:৪৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর