সর্বশেষ সংবাদ :

সাংবাদিক ফয়সালের বাবার ১১তম মৃত্যুবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টারঃ দৈনিক সানশাইনের স্পোর্টস রিপোর্টার মোঃ ফয়সাল আলমের বাবা মনিরউদ্দীন আহমদের ১১তম মৃত্যু বার্ষিকী আজ (শনিবার)।
২০১৫ সালের এই দিনে অর্থাৎ ১৮ এপ্রিল তিনি বার্ধক্য জনিত কারণে নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের আওতাধীন আহম্মদনগরস্থ তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন। পেশায় তিনি ছিলেন একজন সরকারি কর্মকর্তা। তিনি ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা (অবঃ)। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সৎ, কর্তব্যপরায়ণ ও দায়িত্ববান। আজ তাঁর ১১তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।


প্রকাশিত: April 18, 2026 | সময়: 3:50 am | সুমন শেখ