সর্বশেষ সংবাদ :

পাঁচবিবিতে বিষ্ণু মূর্তি উদ্ধার, দুজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি পৌর শহরের দানশপুরে অভিযান চালিয়ে কালা পাথরের বিষ্ণু (কষ্টি পাথর) মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-৫। একাজের সঙ্গে জড়িত ০২’জনকে গ্রেফতার করেছে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যা¤েপর সদস্যরা।
মঙ্গলবার সকালে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সোমবার বিকালে পাঁচবিবি পৌর শহরের দানেজপুর এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ দল অভিযান চালিয়ে মূল্যবান কালা পাথরের একটি বিষ্ণু (কষ্টিপাথর) মূর্তি উদ্ধার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে বাবুল হোসেন (৬৭) ও পাঁচবিবি পৌরসভার দানেজপুর মহল্লার আনোয়ার হোসেনের ছেলে মোরসালিন সরকার রাহাত (২৩)। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় তারা দীর্ঘদিন ধরে পুরাকীর্তি পাচার চক্রের সঙ্গে জড়িত।
অবৈধভাবে মূর্তি সংগ্রহ করে সীমান্তপথে ভারতে পাচার করে থাকে। র‌্যাব দানেজপুর এলাকায় প্লাস্টিকের বস্তায় লুকিয়ে রাখা মূর্তিটি উদ্ধার করে। পরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাদেরকে পাঁচবিবি থানায় হস্তান্তর করেন।


প্রকাশিত: June 18, 2025 | সময়: 4:16 am | সুমন শেখ