সর্বশেষ সংবাদ :

বাঘায় সামাজিক সম্প্রীতি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,বাঘা : ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বাংলাদেশে যে কোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বাঘায় সামাজিক সম্প্রীতি কমিটির পক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বটমূল চত্বরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে 3 টায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলী সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। তিনি তাঁর বক্তব্যে বলেন, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা , ইভটিজিং ও সন্ত্রাস বাদকে প্রতিহত করার লক্ষ্যে সামাজিক-সম্প্রীতি কমিটি গঠন করে ‘‘সম্প্রীতি সমাবেশ ’’ করার নির্দেশনা দিয়েছেন সরকার। আমরা সে লক্ষে বিভিন্ন শ্রেনী পেশার মানুষকে সাথে নিয়ে এই সমাবেশ করছি। সেই সাথে উপজেলার 7 ইউনিয়ন এবং ২ টি পৌর সভার প্রতিনিধিদের এ সভা করার নির্দেশনা দিয়েছি। ইতোমধ্যে অনেকেই এ সভা সম্পন্য করেছেন।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: লায়েব উদ্দিন লাভলু , উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাঃ জুয়েল আহাম্মেদ, বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ও বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সাজ্জাদ হোসেন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাঘা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান ,বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী, উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা, হিন্দু বৈধ্য খিষ্টান ঐক্য পরিষদের নেতা অশিত কুমার বাকু ও রাম গোপাল , আড়ানী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামন ও উপজেলা মসজিদের ইমাম সুলতান আহাম্মেদ ।

উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুধীজন, শিক্ষক, ইমাম, সুশীল সমাজের লোকজন ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ সহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেত্রীবৃন্দ,

সভায় বক্তারা বলেন, জাতির জনক অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে গেছেন।তাঁর সুযোগ্য কন্য ও মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হানিসনাও সেটেই করে যাচ্ছেন। আমরা জাতি-ধর্ম ,বর্ন ,গোত্র সবাই এক সাথে মিলে মিশে থাকতে চাই। আমাদের লক্ষ হবে সম্প্রতির বন্ধন। এ জন্য মসজিদ, মন্দির, গির্জা-সহ সকল উপাসনালয়ের নিরাপত্তা বিধানে কার্যকর সহায়তা প্রদান করতে হবে। আর মনে রাখতে হবে ধর্ম যার-যার উৎসব সবার।


প্রকাশিত: September 27, 2022 | সময়: 6:58 pm | Daily Sunshine

আরও খবর