সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে আতশবাজির আগুনে বাড়ি পুড়ে ছাই

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের মহিষভাঙ্গা উত্তরপাড়া গ্রামে ঈদের আনন্দ করার সময় বাচ্চাদের আতশবাজির (পটকা) আগুন থেকে একটি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে পথে বসার উপক্রম হয়েছে পরিবারটির। সোমবার উপজেলার বনপাড়া পৌরসভার ১ নং ওয়ার্ড মহিষ ভাঙ্গা গ্রামের আল আমিনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। আল আমিন ওই গ্রামের মৃত নুরু প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানান, ঈদের দিন সোমবার সকাল পৌণে এগারোটার দিকে বাড়ির পাশেই বাচ্চারা আতশবাজি (পটকা) নিয়ে ঈদের আনন্দ করছিল। হঠাৎ অসাবধানতা বশত ওই আতশবাজির আগুন থেকে বাড়িতে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। পরে বনপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে সর্বস্বান্ত হয়ে গেছে পরিবারটি। অগ্নিকান্ডে ওই পরিবারের সদস্যদের পরণের পোশাক ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। সম্পূর্ণ বাড়ি পুড়ে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী বাড়ির মালিক।


প্রকাশিত: April 4, 2025 | সময়: 2:45 am | সুমন শেখ

আরও খবর