সর্বশেষ সংবাদ :

বস্তিবাসীর ঈদ আনন্দে রঙ দিতে পিঠা তৈরি উপকরণ দিলেন কিয়াম

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর ভদ্রা এলাকায় বস্তিতে ঈদ উপহার বিতরণ করেছেন তরুণ শিক্ষার্থী সিফাত শাহারিয়ার কিয়াম। প্রায় দুই বছর আগে তিনি এই বস্তিতে এসে এখানকার মানুষের মানবেতর জীবন প্রত্যক্ষ করেন এবং তাদের সাহায্য করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।
ঈদ উপহার বিতরণের জন্য কিয়াম ও তার সহপাঠীরা অর্থ সংগ্রহে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হলেও, সিফাত শাহারিয়ার কিয়ামের উদ্যেগে ফেইসবুকে ২০ টাকা সহায়তার জন্য একটি স্ট্যাটাস দেন। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থীরা সাহায্যের হাত বাড়িয়ে দেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে, ছোট একটি উদ্যোগও অনেক বড় পরিবর্তন আনতে পারে।
এছাড়া, কিয়াম বস্তির নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে “উদ্ভাসিনী” নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করেছেন। তিনি এবং তার সহপাঠীরা বস্তির নারীদের পরিবেশবান্ধব পণ্য তৈরির প্রশিক্ষণ দেন এবং নিজেদের সৃজনশীলতা কাজে লাগিয়ে পরিবেশের প্রতি সচেতনতা বৃদ্ধি করেন।
শীতকালীন সময়ে বস্তির নারীদের পিঠা তৈরি করার ইচ্ছা থাকলেও উপকরণের অভাব ছিল। কিয়াম ও তার টিম তাদের ব্যক্তিগত অর্থ দিয়ে পিঠা তৈরির উপকরণ সংগ্রহ করেন এবং এক উৎসবমুখর পরিবেশে বস্তির নারীদের সাথে পিঠা তৈরি করেন। পরবর্তীতে, তারা এই পিঠাগুলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্টল স্থাপন করে বিক্রি করেন, যা নারীদের নতুন আশা ও স্বপ্নের সূচনা করেছে।
কিয়ামের এধরনের উদ্যম এবং উদ্যোগ ভদ্রা বস্তির মানুষের জীবনযাত্রায় পরিবর্তন নিয়ে এসেছে। তিনি আরও বলেন, “বস্তির মানুষের মুখে হাসি ফোটাতে আমার এই কার্যক্রম চলতে থাকবে এবং আমি আরও বড় উদ্যোগ গ্রহণ করতে চাই।”
কিয়াম হয়ে উঠেছেন বস্তির মানুষের জন্য এক প্রেরণার উৎস। তিনি সমাজে আরও ব্যাপকভাবে এই ধরনের উদ্যোগ গ্রহণের পরিকল্পনা করছেন যাতে বস্তির মানুষদের জীবনযাত্রায় আরও উন্নতি আসে।


প্রকাশিত: March 29, 2025 | সময়: 3:19 am | সুমন শেখ

আরও খবর