সর্বশেষ সংবাদ :

নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬জন হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার, নওগাঁ: অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অজ্ঞান অবস্থায় নওগাঁয় ৬ জনকে উদ্ধারের পর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের বরুনকান্দি এলাকা থেকে অজ্ঞান অবস্থায় তাদের উদ্ধারের পর পুলিশ তাদের ভর্তি করেন। তবে এখনো জ্ঞান না ফেরায় তাদের নাম-পরিচয় জানা যায়নি।
নওগাঁ সদর মডেল থানার থানার এসআই হারুন রশিদ জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শহরের বাইপাস এলাকার বরুনকান্দি এলাকার একটি গ্যাস পাম্পের পাশ থেকে ৬ জনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়। এরপর নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৬ জনের মধ্যে ১ জনের সাথে কথা বলতে পেরেছি। তিনি অস্পষ্টভাবে জানান তারা হেমায়েতপুর থেকে ট্রাকে উঠে বাড়ি ফিরছিলেন। এরপর তাদের কলা পানি আর রুটি খাওয়ানো হয়েছে। এর বেশি তিনি কিছু বলতে পারেনি। তবে ধারনা করা হচ্ছে এরা সবাই অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। শহরের এবং শহরের বাইপাস এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করা হচ্ছে।
নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু জার গাফফার জানান, হাসপাতালে আসার পরে তাদের প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসকরা সার্বক্ষণিক তাদের দেখাশোনা করছেন।


প্রকাশিত: March 28, 2025 | সময়: 3:18 am | সুমন শেখ