সর্বশেষ সংবাদ :

পবার নওহাটায় নতুন রাস্তার কাজের উদ্বোধন 

পবা প্রতিনিধি :
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভায় ৩নং ওয়ার্ডের পুঠিয়াপাড়া রানার বাড়ি হইতে ফেরদৌস এর বাড়ি পর্যন্ত সি.সি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১ ই জানুয়ারি) সকালে এডিপি’র অর্থায়নে ও নওহাটা পৌরসভার বাস্তবায়নে এই রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন পবা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌরসভার মেয়র হাফিজুর রহমান হাফিজ।

 

 

 

এসময় আরো উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মাসুদ পারভেজ, নওহাটা পৌরসভার প্রকৌশলী আব্দুর রহিম, সহকারী প্রকৌশলী আব্দুর রউফ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলমগীর হোসেন সহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।

 

 

 

জানা যায় অত্র এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো এই কাঁচা রাস্তাটি যাতে পাকাঁ করে চলাচলের উপযোগী করে দেওয়া হয়। বর্ষা মৌসুমে রাস্তায় কাদাঁযুক্ত ও জলাবদ্ধতা হওয়ায় এই রাস্তা হয়ে যায় চলাচলের অনুপযোগী। এমতাবস্থায় এই রাস্তা নির্মাণ কাজ শেষ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে সেই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে পৌর মেয়র হাফিজুর রহমান কে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানানো হয়।

সানশাইন / শামি


প্রকাশিত: January 11, 2023 | সময়: 10:33 pm | Daily Sunshine

আরও খবর