গোদাগাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক প্রচারণা সভা

গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাটে তথ্য অধিকার আইন বিষয়ক এক প্রচারণা সভা অনুষ্ঠিত। সোমবার বেলা সাড়ে ১০টায় রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে উপজেলার কাকনহাট প্রকল্প অফিসে সভা অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রী নিয়ে গঠিত আরটিআই দলের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রকল্পের এনিমেটর নৃপেন্দ্রনাথ মাঝির সভাপতিত্বে ও সুধা টপ্প্যর পরিচালনায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে লিপি টুডু তথ্য অধিকার আইনের নানা দিক তুলে ধরেন।
অনলাইনে ঢাকা অফিস থেকে যোগ দেন প্রকল্পের মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধর। অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীরা তথ্য অধিকার আইনের প্রয়োগ সংক্রান্ত নানা বিষয়ে জিজ্ঞাসা করেন ও আয়োজনকারীরা জবাব দেন। কর্মসূচির শেষ দিকে ছাত্র-ছাত্রীরা তথ্য অধিকার বিষয়ক আবেদন ফরম পূরণ করেন।


প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫ | সময়: ৩:১৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর