সর্বশেষ সংবাদ :

পবার বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার তিনটি ইউনিয়নে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলার হড়গ্রাম, পারিলা ও বড়গাছী ইউনিয়নের অতিদরিদ্র অসহায় ও দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়।
সঠিক প্রাপ্যদের ও বরাদ্দের সঠিক ওজন পাচ্ছে কিনা তার খোঁজ-খবরসহ এই তিনটি ইউনিয়ন পরিদর্শন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ক অফিসার প্রকৌশলী আবু বাশির। হড়গ্রাম ইউনিয়নে এ কর্মসুচীর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন ইউপির সদস্য দুলাল হোসেনসহ সদস্যবৃন্দ। এখানে ১১৬৪ জন অতিদরিদ্র অসহায় ও দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়।

পারিলা ইউনিয়নে ইউনিয়নে এ কর্মসুচীর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো. সাইদ আলী মুর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন সচিব নুশরাত জাহান, ট্যাগ অফিসার ইয়াকুব আলীসহ ইউপি’র সদস্য কাসেম আলী, জাবেদ আলী প্রমুখ। এই ইউনিয়নে ১১৭১ জন অতিদরিদ্র অসহায় ও দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়।
এদিন এছাড়াও বড়গাছী ইউনিয়নে এ কর্মসুচীর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সচিব রাসেদুল ইসলাম, ট্যাগ অফিসার পবা উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সাইদুর রহমানসহ ইউপি’র সদস্যবৃন্দ। এই ইউনিয়নে ১১৭৭ জন অতিদরিদ্র অসহায় ও দুস্থদের মাঝে এ চাল বিতরণ করা হয়।


প্রকাশিত: March 19, 2025 | সময়: 4:05 am | সুমন শেখ