, , ।
স্টাফ রিপোর্টার: আগামী ১৮ জানুয়ারি রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজশাহীতে জামায়াত ইসলামীর সম্মেলনে লক্ষাধিক কর্মীর সমাগম ঘটবে। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন- মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলন উপলক্ষে সকাল ৯টার দিকে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথির বক্তব্য দেবেন- জামায়াতের আমির ড. শফিকুর রহমান।
এ সম্মেলনসহ আরও কিছু কর্মসূচি অনুষ্ঠিত হবে। দুপুরে চিকিৎসক সমাবেশ এবং বিকাল ৩ টার দিকে মহিলা সদস্য সমাবেশ অনুষ্ঠিত হবে। একইদিন বাদ মাগরিব ব্যবসায়ীদের নিয়ে রাজশাহী চেম্বার ভবনে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া সম্মেলন সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সভা করা হয়েছে। তারা আমদের সহযোগিতা করতে চেয়েছেন। সম্মেলনটি রাজশাহী জেলা নিয়ে হবে। সম্মেলনে যারা অংশ নিতে আসবেন তাদের যানবাহনগুলো শহরের বাইরে রাখা হবে। এতে করে শহরে কোন ধরনের যানজট সৃষ্টি হবে না।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের আমীর ড. কেরামত আলী। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা জামায়াতে আমির অধ্যাপক আব্দুল খালেক, সেক্রেটারি গোলাম মর্তুজা, মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন মহানগর জামায়াতের প্রচার সম্পাদক আশরাফুল আলম ইমন।