যবিপ্রবি প্রতিনিধি :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে এক মহতী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ই মার্চ(শনিবার) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নিজস্ব করিডোরে বর্ণাঢ্য ভাবে ইফতার মাহফিলটির আয়োজন করা হয়।যেখানে উক্ত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা একত্রিত হয়ে আয়োজনে অংশগ্রহণ করেন।
বিশেষ আলোচনা ও দোয়া পরিচালনার মাধ্যমে ইফতার মাহফিলটি শুরু হয়।যেখানে শুরুতে রোজা ও নামাজের গুরুত্ব বিষয়ে সকলের উদ্দেশ্য বিশেষ বক্তব্য দেন যবিপ্রবি রিজেন্ট বোর্ড এর সদস্য ও উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো:ওমর ফারুক।এবং সকলের জন্য কল্যাণ কামনা এবং বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সবার সুস্বাস্থ্য কামনা করে মোনাজাত করেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ।
উক্ত আয়োজনটি পরিদর্শন করেন যবিপ্রবি উপাচার্য প্রফেসর ড.মো: আব্দুল মজিদ এবং ট্রেজারার প্রফেসর ড. হোসেন আল মামুন।সেখানে সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে মাননীয় উপাচার্য বলেন,পবিত্র রমজানের শিক্ষা থেকে তোমাদের সচেষ্ট হতে হবে। পাড়া,মহল্লা,গ্রামে যেখানেই অন্যায় দেখা যাবে।সেখানেই তোমাদের অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।সেখানে সাধারণ মানুষের সচেতন করার জন্য ক্যাম্পেইন গড়ে তুলতে হবে।এবং তোমাদের সকল বিষয়ে সিদ্ধান্ত ও কাজ আলোচনা ভিত্তিক হতে হবে।কারণ আলোচনার কোনো বিকল্প নাই।আলোচনার মাধ্যমে যেকোনো কাজ সহজ হয়ে যায়।
উল্লেখ্য যে,ইফতার মাহফিল সফলভাবে আয়োজন করতে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।তারা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে সকলের জন্য ইফতারের ব্যবস্থা করেন।তাদের মতে এটি শুধু একটি ইফতার মাহফিলই ছিল না, বরং এটি শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে এক সুন্দর সম্প্রীতির বন্ধন তৈরি করতে সাহায্য করবে।
সানশাইন /তারেক/শামি