সর্বশেষ সংবাদ :

পুঠিয়াতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পুঠিয়া প্রতিনিধি :

রাজশাহীর পুঠিয়া পৌরসভার ১নং ওয়ার্ড পালোপাড়া গ্রামবাসীর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৫ মার্চ) বিকেলে পালোপাড়া ঈদগাহ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-০৫(পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক আবু বকর সিদ্দিক।

ইফতার মাহফিলে ১নং ওয়ার্ড পৌর বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানার সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন দুর্গাপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু, ভাল্লুকগাছী ইউনিয়ন বিএনপির আহবায়ক নাজমুল গনি পিন্টু, পুঠিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল খালেক, সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস, দুর্গাপুর পৌর যুবদলনেতা মোজ্জাফর হোসেন প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা ও বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া মোনাজাত করেন হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন। এসময় বিএনপি ও অঙ্গ-সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সানশাইন /রকিবুল/শামি


প্রকাশিত: March 15, 2025 | সময়: 7:40 pm | Daily Sunshine