সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে অপচিকিৎসায় পঙ্গুত্ববরণ করা ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে অর্থোপেডিক চিকিৎসক ডা. আতাউল হকের ভুল চিকিৎসায় পংগুত্ববরণ করা ভুক্তভোগী এক রোগী সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার বেলা সাড়ে ১২টায় জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী রোগী জয়পুরহাট সদর উপজেলার দোগাছি বোর্ডঘর গ্রামের আবু বক্করের ছেলে আবু হায়াত।
আবু হায়াত লিখিত অভিযোগে জানান, দুর্ঘটনায় তার ডান পায়ের হাড় ভেঙে গেলে তিনি ডা. আতাউল হকের স্মরণাপন্ন হন। বিগত ২০২৩ সালের ২০ নভেম্বর ডাক্তার নগদ দেড় লাখ টাকা নিয়ে শহরের একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা প্রদান করেন। সেই থেকে তিনি ডা. আতাউল হকের পরামর্শ মতো চিকিৎসা গ্রহণ করতে থাকেন। এক পর্যায়ে আবু হায়াতের ক্ষতস্থানে পচন ধরে হাড় পর্যন্ত ঘা হয়। এরপর ডা. আতাউল হক নিয়মিত চিকিৎসা দিলেও অবস্থার অবনতি ঘটতে থাকে।
অবস্থা বেগতিক দেখে ডা. আতাউল হক আমাকে ঢাকায় চিকিৎসা নিতে বলেন। এরই মধ্যে আমার খরচ হয় আরো প্রায় দুই লাখ টাকা। এই চিকিৎসা নিতে গিয়ে আমার সহায় সম্পত্তি বিক্রি করতে হয়েছে। এখন আমি নিঃস্ব, সহায়-সম্বলহীন। এরপরও আমি পংগুত্ববরণ করতে চলেছি। আমি ক্ষতিপুরুণ সহ ডা. আতাউল হকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।


প্রকাশিত: March 15, 2025 | সময়: 3:58 am | সুমন শেখ