সর্বশেষ সংবাদ :

রাজশাহীতে আসাম কলোনী ইয়ুথ স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার :

রাজশাহী নগরীর তরুণ যুব সমাজকে মাদক, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে খেলাধুলার মধ্যে নিয়োজিত করে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ক্রীড়াবিদ তৈরি করার উদ্দেশ্যে আসাম কলোনী ইয়ুথ স্পোর্টিং ক্লাবের যাত্রা শুরু করেছে। ৭১ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হন ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সানোয়ার হোসেন সোহাগ।

শুক্রবার বিকেলে নগরীর ছোট বনগ্রাম সিটি পার্কে ক্লাবটির কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মো. আরিফুজ্জামান সোহেল। তিনি বলেন, আমরা চাই খেলাধুলার মাধ্যমে রাজশাহী এগিয়ে যাক এবং শিক্ষা নগরী, সবুজের নগরী, সিল্কের নগরী যেনো ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের নগরী হিসেবে সুনাম অর্জন করুক। সমাজ থেকে মাদক চিরতরে নির্মূল করে প্রাণবন্ত একটা যুবসমাজ তৈরি হোক এটাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজশাহীতে ঝিমিয়ে পড়া স্টেডিয়াম ও ক্রীড়াবিদদের পুণরায় চালুকরণের লক্ষ্যেই মূলত এই আয়োজন। এজন্য প্রয়োজন পাড়া-মহল্লায় ক্রীড়াবিদ তৈরি করা। তরুণ, যুবক ও কিশোরদের খেলাধুলায় সংপৃক্ত করা। এতে সমাজ ও দেশের যেমন সুনাম বাড়বে, তেমনি এলাকা থেকে মাদক ও অপকর্ম কমবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরের আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের আহ্বায়ক মোসা. শাকিলা ফরহাদ বানু, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগরের আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাদের উৎসব সহ প্রমুখ।

এ সময় খেলাধুলার সাথে জড়িত খেলোয়াড়রা ও স্থানীয় যুবসমাজরা উপস্থিত ছিলেন।

সানশাইন/শামি


প্রকাশিত: March 14, 2025 | সময়: 7:22 pm | Daily Sunshine

আরও খবর