বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
সানশাইন ডেস্ক: ‘সহযোদ্ধাকে প্রাণনাশের হুমকি’ এবং সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব ফাহিম বিশ্বাসকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার মুখপাত্র টি এম মুশফিক সাদের স্বাক্ষর করা চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, “সিরাজগঞ্জ জেলার নবগঠিত কমিটির যুগ্ম সদস্যসচিব ফাহিম বিশ্বাস, আপনার বিরুদ্ধে নিজ সহযোদ্ধাকে প্রাণনাশের হুমকি এবং সংগঠন পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগ এসেছে। তাই সংগঠন আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেবে না, তা জানতে আগামী দুই দিনের মধ্যে আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হল।” নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে মিথ্যা দাবি করে ফাহিম বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শোকজের বিষয়টি জেনেছি, তবে চিঠি এখনো হাতে পাইনি।”