সর্বশেষ সংবাদ :

নওগাঁয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সভা

স্টাফ রিপোর্টার, নওগাঁ: নওগাঁ জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এদিন জেলায় ২ হাজার ৪২১ টি টিকা কেন্দ্রে ৫ হাজার ৯৩২ জন স্বেচ্ছাসেবীর মাধ্যমে মোট ৩ লাখ ৫৭ হাজার ৬৭৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার দুপুরে নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা জানান সিভিল সার্জন ডা: মো; আমিনুল ইসলাম।
তিনি বলেন, এই কার্যক্রমের আওতায় ৬-১১ মাস বয়সী ৩৪ হাজার ৮০৬ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৩ লাখ ২২ হাজার ৮৭১ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন ‘এ’ শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত সমস্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সকল অভিভাবকদের ১৫ মার্চ নিকটস্থ টিকা কেন্দ্রে গিয়ে তাদের সন্তানকে ক্যাপসুল খাওয়ানোর অনুরোধ করা হয়েছে। এই ক্যাম্পেইন সফল করতে স্বাস্থ্য বিভাগ সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।


প্রকাশিত: March 13, 2025 | সময়: 3:52 am | সুমন শেখ