সর্বশেষ সংবাদ :

নাটোরের লালপুরে ট্রাক-চার্জার ভ্যানের সংঘ*র্ষে নি*হ*ত-২

লালপুর  প্রতিনিধি :
নাটোরের লালপুরে সুপারি বোঝাই ট্রাকের সঙ্গে চার্জার ভ্যানের সংঘর্ষে ট্রাক চালক ও ভ্যান চালকের মৃ*ত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে নাটোর-পাবনা মহাসড়কের কদিমচিলান মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নি*হত ভ্যানচালক কদিমচিলান এলাকার ইসরুথান্দারের ছেলে অলপু থান্দার ও নিহত ট্রাক চালকের নাম বাগেরহাট জেলার জালাল উদ্দিনের ছেলে মোস্তাকিম (২৪)।

বনপাড়া হাইওয়ে পুলিশের (ওসি) মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে ৭টার দিকে কদিমচিলান মোড় এলাকায় সুপারি বোঝাই নাটোরগামী ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে চারর্জার ভ্যানকে ধাক্কাদিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই চার্জার ভ্যানের চালকের মৃত্যু হয়। ট্রাকের ভেতরে আটকা পড়েন ট্রাকের চালক। পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় ট্রাক থেকে চালককে বের করে নিকটস্থ পাটোয়ারী জেনালে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ওসি আরো জানান, পরে ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও চার্জার ভ্যানকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।

সানশাইন / শামি


প্রকাশিত: November 26, 2024 | সময়: 4:59 pm | Daily Sunshine

আরও খবর