সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত

স্টাফ রিপোর্টার, নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুরে তুচ্ছ ঘটানাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কফিজ উদ্দিন (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার ১০ মার্চ রাত ৯ টা ৫০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত কফিজ উদ্দিন (৬০) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রামের মৃতলেকিবুল্লাহর ছেলে। এর আগে ঐদিন বিকেল সাড়ে ৫টার সময় বাড়ীর পাশে কচুর জমিতে মাটি কেটে রাস্তা তৈরী করাকে কেন্দ্র করে প্রতিপক্ষ রকির (২৮) ছুরিকাঘাতে আহত হন। তাকে বাঁচাতে গিয়ে নিহতের চাচাতো ভাই ফয়েজ উদ্দিন (৩০) আহত হন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রকি ও তার বাবা নইমুদ্দিনকে আসামী করে নিহতের ছেলে খোকন ্ইসলাম (৩৪) বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
নিহতের ছেলে খোকন ইসলাম বলেন বলেন, আমার বসতবাড়ীর পাশে তালকুড়ি পুকুরের পাড়ে ফসলী উচু জমি আছে। ইতোপূর্বে সামান্য বিষয় নিয়ে আসামীরা আমার পরিবারের সাথে বিরোধ সৃষ্টি করে নানাভাবে শত্রুতা শুরু করে। মাঝেমধ্যে আমার পরিবারের লোকজনকে মারপিটের হুমকি সহ হত্যার হুমকি দিত। জমির পাশে আসামীরা সামান্য কিছু জমি লিজ নিয়ে সেখানে আলু চাষ করে। গত ১০ মার্চ বিকেল সাড়ে ৫ টায় আসামীরা বাদীর উক্ত জমির মাটি কেটে রাস্তা তৈরী করে আলু নিয়ে যাওয়ার জন্য ভিটার উপর ভটভটি গাড়ী রাখে। আমার বাবা সংবাদ পেয়ে সেখানে গিয়ে আসামীদের বলে জমির মাটি কেটে এই অবস্থা করলেন এইগুলো ঠিক করবে কে? আর ঠিক করতে তো লেবার খরচ আছে। আমার বাবা এইসব কথা বলতেই আসামীরা় পূর্ব পরিকল্পিতভাবে বালাতৈড় গ্রামের নইমুদ্দিনের ছেলে রকি ধারালো চাকু বের করে আমার বাবা কফিজ উদ্দিনের পিঠ সহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। রকির চাকুর আঘাতে আমার বাবা রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে চিৎকার দিলে পাশে থাকা আমার চাচাতো ভাই ফয়েজ উদ্দিন (৩০) বাবাকে রক্ষার জন্য এগিয়ে আসে।
বাদীর চাচাতো ভাই বাদীর বাবাকে রক্ষার চেষ্টা করলে রকির বাবা নইমুদ্দিন আমার চাচাতো ভাইকে ঝাপটে ধরে মারধোর করে। ঐসময় আরো অনেকে এগিয়ে এলে আসামীরা পালিয়ে যায়। আমার চাচাতো ভাই আমার বাবাকে রক্তাক্ত অবস্থায় মাইক্রোযোগে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ডাক্তার আমার বাবার অবস্থা গুরুতর দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আমার চাচাতো ভাই ফয়েজ উদ্দিন ও ভাতিজা নাইমুল ইসলাম আমার বাবাকে এ্যাম্বুলেন্সযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানেই রাতে চিকিৎসাধীন অবস্থায় আমার বাবার মৃত্যু হয়।
বিষয়টি সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানরবলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ খুন হয়েছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


প্রকাশিত: March 12, 2025 | সময়: 3:47 am | সুমন শেখ