, , ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক মানসম্পন্ন বুদ্ধিবৃত্তিক উন্নয়নমূলক শিক্ষাপ্রতিষ্ঠান ইউসিমাসের আয়োজনে রাজশাহী অঞ্চলে অনুষ্ঠিত হয়েছে ফার্ম ফ্রেশ নিবেদিত এক বর্ণাঢ্য আঞ্চলিক গণিত প্রতিযোগিতা।
এ উপলক্ষে শুক্রবার সকাল থেকেই রাজশাহী নগরীর শাহ মখদুম কলেজে উপস্থিত হন রাজশাহী বিভাগের ১১৩টি স্কুল থেকে আগত দুই হাজারের অধিক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেন। পুরো কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়। ৫ থেকে ১৫ বছর বয়সের শিক্ষার্থীদের তিনটি ক্যাটাগরীতে ভাগ করে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে ৫ থেকে ৭ বছরের শিশুদের নিয়ে প্রথম গ্রুপ, ৮ থেকে ১০ বছরের শিশুরা দ্বিতীয় গ্রুপ এবং ১১ থেকে ১৫ বছরের শিক্ষার্থীদের নিয়ে তৃতীয় গ্রুপে বিভক্ত করে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে নগদ অর্থমূল্য ও ক্রেস্ট দেওয়া হয়। বিজয়ীরা জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচিত হন।
ইউসিমাসের চেয়ারম্যান আহসান কবির জানান, ইউসিমাস বাংলাদেশের উদ্যোগের লক্ষ্য হলো শিশুর মানসিক বিকাশ, মনোযোগ বৃদ্ধি, স্মৃতিশক্তি উন্নয়ন এবং গণিতভীতির নিরসন। এমন আয়োজন ভবিষ্যতেও নিয়মিত করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠানটি। এক যুগেরও বেশি সময় ধরে খাঁটি ও গুনগত মানসম্মত দুধ সরবরাহ নিশ্চিত করে শিশুদের মানসিক বিকাশে পাশে আছে ফার্ম ফ্রেশ।