সর্বশেষ সংবাদ :

রাজশাহীসহ বিভিন্ন স্থানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

স্টাফ রিপোর্টার: সারা দেশের ন্যায় রাজশাহীসহ বিভিন্ন স্থানে নানা কর্মসুচীর মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। সোমবার “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য কর্মসুচীর মধ্যেছিল-আগুন নির্বাপন মহড়া, র‌্যালি ও আলোচনা সভা।
পবা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট বিভিন্ন দুর্যোগে করনীয় শীর্ষক মহরা উপস্থাপন করে দেখান।
এর আগে, দিবসটি উপলক্ষে বিষয় কে সামনে রেখে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। আলোচনা সভায় উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোসা. শামসুন্নাহার এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলায় খাদ্য কর্মকর্তা একেএম ফজলুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন, পবা ফায়ার সার্ভিস ইনচার্জ নিরঞ্জন সরকার প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের উধ্বর্তন কর্মকর্তাবৃন্দসহ স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাগমারা: বাগমারায় দিবস উদযাপন উপলক্ষ্যে অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। উপস্থিত ছিলেন মৎস কর্মকর্তা আক্তারুজ্জামান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল জব্বার।
সাপাহার: সাপাহারে দিবস উদযাপন উপলক্ষে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবয়নে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহড়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার ইউএনও সেলিম আহমেদ। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুন্নাহার সুমি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলেয়ার হোসেন, পিআইও মাহমুদুল হক টিটো, সহকারী কৃষি কর্মকর্তা সেলিম আহমেদ ও সাপাহার ফায়ারর সার্ভিসের সদস্যগন সেখানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিদ্যালয় মাঠে ফয়ার ফাইটার সুমন ভূমিকম্প পরবর্তী করনীয়, গ্যাস সিলিন্ডারের অগ্নিসংযোগ এবং বাসা বাড়ির অগ্নিসংযোগ ঘটলে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে মহড়া প্রদর্শন ও বিস্তারিত উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।
নওগাঁ: নওগাঁয় সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা চত্বরে দুর্যোগ প্রস্তুতির মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্য, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যদের সমন্বয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইরফান উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশেকুর রহমান, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারি জাকির হোসেন, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সবুজ হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুর রহমান।
মহাদেবপুর: সকালে মহাদেবপুর উপজেলা প্রশাসন দিবসটি আয়োজন করে এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ তা বাস্তবায়ন করে। এ উপলক্ষে একটি শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে রেইট্রি তলায় স্থাপিত মঞ্চে মিলিত হয়। এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মহাদেবপুর শাখার স্টেশন ইনচার্জ আশরাফুর রহমান আগুণ নেভানোর বিভিন্ন প্রক্রিয়া প্রদর্শন করেন এবং ভূমিকম্প সহ প্রাকৃতিক অন্যান্য দুর্যোগে কিভাবে নিজেকে কৌশলী হতে হবে তা তুলে ধরে বক্তব্য রাখেন। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি রিফাত আরা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন। এ সময় ছিলেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা এ কে এম জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম রাব্বানী, উত্তরগ্রাম ইউপি চেয়ারম্যান হাসান আলী।
নিয়ামতপুর: নিয়ামতপুরে দিবস উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলার প্রধান ফটকের সামনে থেকে র‌্যালি বের হয়ে উপজেলা অস্থায়ী মঞ্চে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনানুল হকের সভাপতিত্বে ও উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান। এসময় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আনেয়ার পারভেজ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার সাদিকুর রহমান, নিয়ামতপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শাহাদাত হোসেন।
গোমস্তাপুর: গোমস্তাপুরে দিবসটি উপলক্ষে শোভাাযাত্রা, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা দশটায় শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভুমি) কৃষ্ণ চন্দ্র। বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদ হোসেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ইনচার্জ মাহতাব উদ্দিন সহ অনেকে।
বদলগাছী: বদলগাছীতে দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি। উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফফর হোসেন, বদলগাছী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রেজাউল করিম, বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী।
বাগাতিপাড়া: বাগাতিপাড়ায় সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হা-মীম তাবাসসুম প্রভার সভাপতিত্বে এ সময় সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা এস.এম মাহমুদুল হাসান, বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি প্রভাষক আরিফুল ইসলাম তপু, দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ফজলুর রহমান।
গোদাগাড়ী: গোদাগাড়ীতে র‌্যালি, আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কবে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়সালা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রুহুল আমিন, উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নামীর উদ্দিন। অন্যদের মধ্যে ছিলেন যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, সহকারী প্রকৌশলী মনসুর রহমান, শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। এছাড়াও ফায়ার ফাইটার, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
রাণীনগর: রাণীনগরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর র‌্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচি গ্রহণ করে। এদিন উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা, বজ্রপাত বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা দোলোয়র হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম।


প্রকাশিত: March 11, 2025 | সময়: 3:19 am | সুমন শেখ