, , ।
বদলগাছী প্রতিনিধি: বদলগাছীতে ওএমএস এর চাল চুরির ঘটনায় ভ্যান চালককে আসামী করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় ছাত্র সমাজ। ৩ মার্চ বদলগাছী খাদ্য গুদাম থেকে ১৫ বস্তা ওএমএস এর চাল সহ ভ্যান আটক করে সাধারণ জনতা। ভ্যান চালক অছির উদ্দিন বলেন খাদ্য গুদামের সরদার সাইদুর রহমান আমাকে এই চাল কাদিবাড়ীতে নিয়ে যাওয়ার জন্য বলেছেন।
এ বিষয়ে মুল হোতাদের বাদ দিয়ে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মানববন্ধনে বলা হয় মুল হোতাদের নাম বাদ দিয়ে নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর প্রতিবাদ করে ৬ মার্চ বেলা ১১টায় উপজেলা প্রসাশনের সামনে মানববন্ধন করেছে ছাত্র ও সর্বস্তরের জন সাধারণ।
বক্তারা বলেন মূল হোতাদের আড়াল করে রেখে নিরীহ মানুষকে মামলায় ফাঁসানো হয়েছে। তারা বলেন খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাবরিনা মোস্তরী বাদী হয়ে ৫ জনকে আসামী করে থানায় একটি মামলা করেছে। আসামীরা হলেন চাংলা গ্রামের খোরশেদ আলমের ছেলে আনোয়ার হোসেন, কাদিবাড়ী গ্রামের আলম উদ্দীনের ছেলে ভ্যান চালক অছির উদ্দিন, জিধিরপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে ইসমাইল হোসেন ও তার স্ত্রী বিজলী বেগম, আকালুর ছেলে নানটু হোসেন। বক্তব্যে তারা বলেন প্রকৃত অপরাধীদের বাদ দিয়ে মামলা দায়ের করা হয়েছে।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।