সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের জয়পুরহাটে আগমন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আব্বাস আলী খান মিলনায়তনে জেলা জামায়াতের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর ডা. ফজলুর রহমান। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জায়ামাতের সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল, সহকারি সেক্রেটারি হাসিবুল আলম লিটন, আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।
মতবিনিময় সভায় জয়পুরহাটের ৭০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিটার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: January 28, 2025 | সময়: 7:40 am | সুমন শেখ