জেলা ক্রিকেট দল গঠনে খেলোয়াড়দের বাছাই আজ

স্পোর্টস রিপোর্টার: ৪৩তম জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় রাজশাহী জেলা ক্রিকেট দল অংশগ্রহণ করবে। দল গঠনের জন্য খেলোয়াড় বাছাই করা হবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী নিম্নলিখিত খেলোয়াড়গণকে খেলোয়াড়ি পোষাকে ও সংস্থার সদস্যগণকে মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০ টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য জেলা ক্রীড়া অফিসার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গৌতম কুমার সরকার অনুরোধ জানিয়েছেন।
খেলোয়াড়গণ হলেন যথাক্রমে ওয়াহেদুজ্জামান ইমন, ইমন আলী, মইনউদ্দিন হোসেন রমজান,আল জুবায়ের পবন, সাকিবুল ইসলাম সবুজ, ফরহাদ হোসেন, মুস্তাক আল মারুফ, ইসহারুল ইসলাম কানন, কামরান হাফিজ ডিকি, শাকির হোসেন শুভ্র, সৌরভ হোসেন সামিউর রহমান হিরো, বাকের হোসেন, ইজাজ আহমেদ রকি, ইস্তাকুল অভি, ফাহিম আহমেদ, নাইমুল ইসলাম সুমন, সাজিদ হাসান, মাইনুল ইসলাম, আমিরুজ্জামান বাচ্চু, সাগর হোসেন,সুজন, দিলদার হোসেন, আকাশ,রিজোয়ান, নাহিদ, মেরাজ আলী রাজু ও অর্নব।


প্রকাশিত: মার্চ ৪, ২০২৫ | সময়: ৭:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর